কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাসকে এক চুল পরিমাণও ভয় পাই না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : কালবেলা
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : কালবেলা

আমি মির্জা আব্বাসকে এক চুল পরিমাণও ভয় পাই না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউল্যাব ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি মির্জা আব্বাসকে এক চুল পরিমাণও ভয় পাই না। তিনি গণতন্ত্রকে ধ্বংস করতে নেমেছেন। এটা অভিযোগ না, তার লোক আজকে আমাকে মিডিয়ার সামনে মেরেছে।

তিনি বলেন, যেখানেই সুযোগ পাচ্ছে আমার ওপর হামলে পড়ছে। আমাকে মারার সময় বলছেন মির্জা আব্বাসের এলাকায় কেন ঢুকছেন। ভোটারদের নিরাপত্তা নিয়েও আমাদের শঙ্কা আছে। গুণ্ডা, মাস্তান নিয়ে ভোটকেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছে। জন্মস্থান কিশোরগঞ্জ থেকেও লোক নিয়ে আসছে। আমরা ভোটারদের নিরাপত্তার দাবি জানিয়েছি।

তিনি আরও বলেন, এরপর মানুষের ভালোবাসা পাচ্ছি আমি। অনেকে আমাকে ভোট দেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে এসেছে। তরুণ-তরুণীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি সবসময় বলছি, আজ আমি যে ভোট পাচ্ছি এগুলো আমার না। এই ভোটগুলো আমাদের শহীদ ওসমান হাদির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X