কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নাসিরুদ্দীন পাটওয়ারীকে খোঁচা দিয়ে মেঘনা আলমের স্ট্যাটাস

নাসিরুদ্দিন পাটোয়ারী এবং মেঘনা আলম। ছবি : সংগৃহীত
নাসিরুদ্দিন পাটোয়ারী এবং মেঘনা আলম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলমের ভরাডুবি হয়েছে। ফল প্রকাশের পর সরব হয়ে ওঠেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীকে খোঁচা দিয়ে তিনি বলেন, পাটওয়ারীর মতো জনতার টাকা তুলে নির্বাচন করিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকের এক পোস্টে এই খোঁচা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, পাটওয়ারীর মতো জনতার টাকা তুলে নির্বাচন করিনি। ৬০৮টি ভোট যারা দিয়েছেন, সবাই কোনো একটা প্রমাণসহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য ১ জন মানুষও গুরুত্বপূর্ণ।’

তবে পোস্টটি প্রকাশের কয়েক মিনিট পর পাটওয়ারীর নাম সরিয়ে সংশোধিত বার্তা দেন তিনি। নতুন পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, জনতার টাকা তুলে নির্বাচন করিনি। ৬০৮টি ভোট যারা দিয়েছেন, সবাই কোনো একটি প্রমাণসহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য ১ জন মানুষও গুরুত্বপূর্ণ।

রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যমতে, আসনটির ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ১০৮টি কেন্দ্রে পান ৫৬ হাজার ৫৫২ ভোট এবং পোস্টাল ভোটে ২ হাজার ৮১৪ ভোট। সব মিলিয়ে তার মোট ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।

অন্যদিকে এনসিপি প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পান ৫১ হাজার ৫৭২ ভোট এবং পোস্টাল ভোটে আরও ২ হাজার ৫৫৫ ভোট পেয়ে মোট ৫৪ হাজার ১২৭ ভোট অর্জন করেন।

এ আসনে অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে পান ১ হাজার ৪৩৬ ভোট। আর গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পান ৬০৮ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X