কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ খেলাফত মজলিসের ২ প্রার্থীর জয়

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থীর বিজয় নিশ্চিত করেছে দলটি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলের অফিসিয়াল ফেসবুক পেজে ওই দুই প্রার্থীকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়।

বিজয়ী প্রার্থীরা হলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে সাইদ উদ্দীন আহমাদ হানজালা এবং ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মুফতি মুহাম্মদুল্লাহ।

জানা যায়, মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০২টি কেন্দ্র ও পোস্টাল ভোটে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দীন আহমাদ হানজালা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯০৯টি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪টি ভোট।

এদিকে, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের চেয়ে ২৭ হাজার ২২১ ভোট বেশী পেয়ে বিজয়ী হন। মুফতি মুহাম্মদুল্লাহ মোট ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিস ২৯টি সংসদীয় আসনে রিকশা প্রতীকে তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছিল। এর মধ্যে ২৩টি আসনে একক এবং ছয়টিতে উন্মুক্তভাবে প্রতিযোগিতা করে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X