কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক বিএনপির শায়রুল

দৈনিক সময়ের আলোর কার্যালয়ে ফুল দিয়ে শায়রুল কবির খানকে স্বাগত জানানো হচ্ছে | ছবি : কালবেলা
দৈনিক সময়ের আলোর কার্যালয়ে ফুল দিয়ে শায়রুল কবির খানকে স্বাগত জানানো হচ্ছে | ছবি : কালবেলা

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে পত্রিকাটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারিরা ফুল দিয়ে উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান।

এর আগে দুপুরে ধানমন্ডিতে আমিন গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক সম্পাদক মো. রমজানুল হক নিহাদ শায়রুল কবির খানের হাতে নতুন দায়িত্ব প্রদান করেন।

এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আরা ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী নতুন উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান।

নেত্রাকোনায় জন্মগ্রহণকারী শায়রুল কবির খানের সাংবাদিকতা শুরু শিক্ষাজীবন থেকে, দৈনিক দিনকাল পত্রিকায়। নেত্রকোনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তিনি। সাংবাদিকতার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের কর্মী হিসেবে শায়রুল কবির খান কাজ করেছেন দীর্ঘদিন। তিনি চেয়ারম্যানের মিডিয়া সেল এবং বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য ছিলেন।

বিভিন্ন দৈনিক ও অনলাইনে নিয়মিত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রবন্ধ লিখেছেন শায়রুল কবির খান।

মুক্তিযুদ্ধের ওপরে তার পরিকল্পনা ও পরিচালনায় একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয় যার মোড়ক উন্মোচন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নতুন দায়িত্বভার গ্রহণ করার পর এক প্রতিক্রিয়ায় শায়রুল কবির খান বলেন, আমি সাংবাদিকতা ও লেখালেখিতে নিজেকে সক্রিয় রাখতে চাই। সেজন্য আমার এই পত্রিকায় যোগ দেওয়া। আমার প্রত্যাশা, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এড়িয়ে নেওয়ার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তা থেকে দেশের জনগণ উপকৃত হবে, গণমাধ্যম উপকৃত হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সুস্থধারার সাংবাদিকতার লক্ষ্য নিয়ে দৈনিক সময়ের আলোও যাবে বলে আমার প্রত্যাশা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X