কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী | ছবি : কালবেলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী | ছবি : কালবেলা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সামঞ্জস্য রাখতে পারছে না। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরিতে ব্যবহৃত হবে। এজন্য শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল হয়ে উঠতে পারে, শিক্ষাব্যবস্থাকে সেসব অনুযায়ী পুনর্গঠন করতে হবে। নতুন কলেজ বা কোর্স চালুর দাবি থাকলেও কর্মসংস্থানের বাস্তব চাহিদা ও বাজারের উপযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে।

ড. মিলন আরও বলেন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা ও প্রথম ভাষা হিসেবে মর্যাদাপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে ইংরেজিসহ অন্যান্য ভাষাগত দক্ষতা বাড়ানো জরুরি। ভাষা সংরক্ষণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার বিকাশেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X