কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির অভিশংসন ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

রাষ্ট্রপতির অভিশংসন ইস্যুতে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমাদের দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা হবে। দেশের জন্য যা কল্যাণকর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আমরা সে সিদ্ধান্তই নেব।

এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘দেশে নাগরিক নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন স্থানে অপরাধের প্রবণতা বাড়ছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।’ এ পরিস্থিতির জন্য সরকারের নীতিনির্ধারকদের বক্তব্য ও আচরণকেও দায়ী করেন তিনি।

মন্ত্রীদের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল পদে থেকে কাঁচা ও অসংযত কথাবার্তা বলা উচিত নয়। এসব বক্তব্য সমাজকে অস্থির করে তুলছে এবং পরোক্ষভাবে অপরাধকে উস্কে দিচ্ছে। তিনি সরকারের প্রতি সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর। সফরকালে তিনি সিলেটের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করারও কথা রয়েছে তার কর্মসূচিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১০

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১১

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১২

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৩

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৫

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৭

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৮

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৯

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

২০
X