বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে আবিদুর রহমান সোহেলকে ঘোষণা করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জরুরি দায়িত্বশীলদের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। আবিদুর রহমান সোহেল শহর জামায়াতের আমির এবং জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। তিনি আগেও এই আসনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে শহর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার জরুরি দায়িত্বশীলদের বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

বগুড়া-৬ আসনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের নতুন তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফশিল অনুযায়ী ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল। বিএনপি এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রেজাউল করিম বাদশা-কে।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X