কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:৩৭ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

সেই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান

সেই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই জিসানের ক্যানসার চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের হাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ইতোপূর্বে তাকে আরও কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে প্রদান করা হয়েছে। কয়েক দিন আগে জিসানের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় ডাক্তারদের পরামর্শে পুনরায় বিভিন্ন টেস্টসহ ওষুধ দেওয়া হয়। সেই চিকিৎসার আর্থিক সহায়তাও প্রদান করছেন তারেক রহমান।

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আবদুল্লাহ বিন জাহিদ ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১০

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১১

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১২

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৩

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৪

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৫

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৬

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৭

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮

আ.লীগ নেতা কারাগারে

১৯

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

২০
X