কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের প্রতি সন্তুষ্ট জনগণ : রহমাতুল্লাহ

বরিশালে এক ইফতার, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ | ছবি : সংগৃহীত
বরিশালে এক ইফতার, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ | ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমায় সাধারণ মানুষ সরকারের প্রতি সন্তুষ্ট। তিনি বলেন, এর ফলে মানুষ স্বস্তি নিয়ে রমজান পালন করতে পারছে।

মঙ্গলবার (১০ মার্চ) বরিশালের পূর্ব চরআইচা ক্বেরাতুল কোরআন ও হাফিজি মাদ্রাসায় একতা বন্ধু মহলের আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা। তিনি জানান, সরকারের কার্যকর উদ্যোগ এবং বাজার তদারকির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেকটা কমে এসেছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বৃদ্ধি, বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের আন্তরিক প্রচেষ্টা ইতিবাচক ফল বয়ে এনেছে।

রহমাতুল্লাহ দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের অব্যাহত উদ্যোগের প্রশংসা করে বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের স্বার্থে সরকার এবং বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্বেরাত প্রতিযোগিতা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাহবুদ্দিন স্বপনের সভাপতিত্বে এবং মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. রেজাউল করিম, মহানগর যুবদলের সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গণী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, বিএনপি নেতা বিপ্লব মেম্বর ও মনজুর রহমান, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X