ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাজার সিন্ডিকেট রুখতে ‘ইনসাফের বাজার’

অস্থায়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন ‘ফেনীয়ান’ সংগঠনের সদস্যরা। ছবি : কালবেলা
অস্থায়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন ‘ফেনীয়ান’ সংগঠনের সদস্যরা। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ফেনীতে চালু হয়েছে ‘ইনসাফের বাজার’। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক গ্রুপ ‘ফেনীয়ান’ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই অস্থায়ী বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বাজারের তুলনায় অনেক কম দামে এখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। যার মধ্যে খিরা প্রতি কেজি ৪০ টাকা, গাজর ৩৫ টাকা, লাউ ৩০, বেগুন ২০, টমেটো ৩০, কাঁচা মরিচ ৯০ ও পেয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আয়োজকরা জানান, তারা সরাসরি পাইকারি বাজার থেকে পণ্য সংগ্রহ করে কোনো লাভ ছাড়াই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে পাইকারি দরের চেয়েও কম মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে।

মানবিক গ্রুপ ফেনীয়ানের সদস্য আব্দুল আজিজ বলেন, বর্তমান বাজার পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। আমরা দেখাতে চাই, সৎ সাহস থাকলে এবং সামান্য ইনসাফ বজায় রাখলে ন্যায্যমূল্যেও ভোক্তাদের পণ্য সরবরাহ করা সম্ভব।

সংগঠনের প্রতিষ্ঠাতা তাহমিদুল ইসলাম জানান, সপ্তাহব্যাপী চলা এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হল ব্যবসায়ীদের মধ্যে ইনসাফের মানসিকতা তৈরি করা এবং স্বল্প আয়ের মানুষের মুখে হাসি ফোটানো। এখানে স্বেচ্ছাসেবী হিসেবে সংগঠনের আটজন সদস্য কাজ করে। আমরা ফেনীবাসীর ভালো সাড়া পাচ্ছি।

বাজারে আসা সাধারণ ক্রেতারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কামরুল নামের এক ক্রেতা বলেন, বাজারে যেসব পণ্যের দাম আকাশচুম্বী, এখানে তা অনেক কম দামে পাচ্ছি। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য এটি একটি বড় আশীর্বাদ। প্রতিটি পাড়ায় এমন উদ্যোগ নেওয়া উচিত।

আরেক ক্রেতা জাহানারা বেগম বলেন, এটি শুধু একটি বাজার নয়, বরং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ। এমন আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।

ফেনীর সচেতন মহল মনে করছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X