কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির

জামায়াত আমির শফিকুর রহমান | ছবি : সংগৃহীত
জামায়াত আমির শফিকুর রহমান | ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বক্তব্যকে কেন্দ্র করে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। রাষ্ট্রপতির ভাষণ চলাকালেই জামায়াত ও এনসিপির নেতৃত্বাধীন বিরোধী জোট সংসদ থেকে ওয়াক আউট করে।

ওয়াক আউটের পর জামায়াতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন একজন অপরাধী। তিনি সকল খুনির সহযোগী ছিলেন এবং কোনো খুনের ঘটনায় ব্যবস্থা নেননি। একজন অভিভাবক হিসেবে তিনি রাষ্ট্রের নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করেননি। ‘তার বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না,’ তিনি বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি তিন কারণে অপরাধী। প্রথমত, তিনি খুনের সহযোগী; তার আমলে ঘটিত খুনগুলোর একটির বিরুদ্ধেও তিনি কোনো ব্যবস্থা নেননি। দ্বিতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণে তিনি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয় মঞ্জুর করেছিলেন, পরে তা অস্বীকার করেন; ফলে তিনি জাতির সামনে মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছেন।

জামায়াত নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুটি ভোট ও সংশ্লিষ্ট শপথসংক্রান্ত অর্ডিন্যান্স স্বাক্ষর করেছিলেন, কিন্তু সংস্কার সংশোধন পরিষদের অধিবেশন ডাকেননি। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, তিনি সেই মানুষদের অপমান করেছেন।

স্পিকারের ভূমিকার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বিরোধী জোটের সংসদ সদস্যদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। সংসদে কোনো অন্যায় বরদাশত করব না। সংসদ কারো একার নয়; আমরা জনগণের পক্ষে কথা বলব।

ওয়াক আউটের পর গণমাধ্যমকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বক্তব্য দিতে আসায় আমরা বক্তব্য দিতে চাইলে স্পিকার সুযোগ দেননি, তাই আমরা ওয়াকআউট করেছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X