কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

কোনো সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি : রহমাতুল্লাহ

বরিশালে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ | ছবি : কালবেলা
বরিশালে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ | ছবি : কালবেলা

স্বাধীনতার পর কোনো সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে বর্তমান সরকারের মতো এত সাফল্য দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

মঙ্গলবার (১৭ মার্চ) বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় অবস্থিত এ কে স্কুল মাঠে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একাধিক কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করেছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে।

তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালুর মাধ্যমে সরকার একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।

এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের উন্নয়নধারা ও জনমুখী কার্যক্রম অব্যাহত থাকলে দেশ আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম রাড়ী, সদস্য সচিব আব্বাস উদ্দিন, বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন ও শেখ হুমায়ুন কবির মাসুদসহ জেলা, মহানগর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পেশাজীবীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X