কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে সরকার : রাশেদ প্রধান 

বক্তব্য রাখেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা

দেশের নেতৃত্বদানকারীদের মাত্র দুটি গুণ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেছেন, সেই দুটি গুণ হলো- দুর্নীতিমুক্ত হওয়া এবং আধিপত্যবাদ মেনে না নেওয়া। তবেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুর্নীতি ও আধিপত্যবাদের কাছে নিজেদের বিলীন করে দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমান বিএনপি সরকার তাদের পূর্বসূরি আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও গড়িমসি শুরু করেছে তারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর পল্টনস্থ প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এ সব কথা বলেন।

জাগপার এই মুখপাত্র বলেন, ক্ষমতায় আরোহন করেই বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে। তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট হাতে নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে নজিরবিহীন দলীয়করণ। স্বাধীনতার ৫৫ বছরেও দুর্নীতি ও আধিপত্যবাদের কারণে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি; দুর্ভাগ্যবশত বিএনপিও আজ সেই একই পথের পথিক হয়েছে। মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর জুলাইয়ের যোদ্ধারা এনেছেন সার্বভৌমত্ব। কিন্তু আজ আবারও আমাদের সেই সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে।

জাগপার প্রেসিডিয়াম সদস্য হাজী মো. হাসমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১০

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১১

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৩

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৪

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৫

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৬

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৭

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৮

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৯

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

২০
X