কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ হওয়ার চেষ্টা করছে বিএনপি : হান্নান মাসউদ

জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার প্রশাসনসংক্রান্ত একটি বিলের আলোচনায় এনসিপির সদস্য আব্দুল হান্নান মাসউদ । ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার প্রশাসনসংক্রান্ত একটি বিলের আলোচনায় এনসিপির সদস্য আব্দুল হান্নান মাসউদ । ছবি : সংগৃহীত

বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহার ও ৩১ দফার অঙ্গীকার থেকে সরে গিয়ে আরেকটি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার প্রশাসনসংক্রান্ত একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, বিএনপির ৩১ দফার ২০ নম্বর দফায় উল্লেখ ছিল- মৃত্যু বা দণ্ডপ্রাপ্ত হওয়া ছাড়া কোনো স্থানীয় সরকার প্রতিনিধিকে অপসারণ করা যাবে না। কিন্তু বর্তমান বিলের মাধ্যমে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হচ্ছে। তার ভাষায়, এটি নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘পিঠে ছুরিকাঘাতের’ শামিল।

তিনি বিলটিকে গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে বলেন, ‘বিশেষ পরিস্থিতি’ ও ‘জনস্বার্থ’- এ ধরনের অস্পষ্ট শব্দ ব্যবহার করে আইন প্রণয়ন করা হচ্ছে, যা ভবিষ্যতে অপব্যবহারের সুযোগ তৈরি করবে। তিনি জানতে চান, এসব শব্দের নির্দিষ্ট সংজ্ঞা কী এবং কোন পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের অপসারণ করা হবে।

এনসিপির এই সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন, দলীয় স্বার্থে ব্যর্থতা বা অবৈধ সুবিধা না দিলে স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণে এই আইন ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে ‘উপযুক্ত ব্যক্তি’ নিয়োগের বিধান নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এর মাধ্যমে দলীয় নেতাকর্মী বা প্রভাবশালী ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানোর সুযোগ সৃষ্টি হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি সাম্প্রতিক বগুড়া ও শেরপুর উপনির্বাচনের প্রসঙ্গ টেনে নির্বাচনি অনিয়মের অভিযোগ করেন। তার দাবি, বিরোধীদলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং অপ্রাপ্তবয়স্কদের দিয়ে ভোট দেওয়ানোর মতো ঘটনা ঘটছে।

অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হান্নান মাসউদ বলেন, ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনসহ বিভিন্ন সময়ে গণতন্ত্রবিরোধী পদক্ষেপ জনগণের প্রতিরোধের মুখে টেকেনি। তিনি বলেন, ভোট কারচুপির রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘বিএনপি যতই চেষ্টা করুক, আওয়ামী লীগ হতে পারবে না।’

এছাড়া স্থানীয় সরকার কাঠামোকে দুর্বল করার উদ্যোগ থেকে সরে এসে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে বিএনপিকে আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X