কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিতে যোগ দিচ্ছেন সেই বহিষ্কৃত প্রভাবশালী নেতা

মোহাম্মদ ইসহাক সরকার। ছবি : সংগৃহীত
মোহাম্মদ ইসহাক সরকার। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া মোহাম্মদ ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। রোববারও (১৯ এপ্রিল) এবি পার্টি ও ‘আপ বাংলাদেশ’ থেকে কয়েকজন নেতা-কর্মী দলটিতে যোগ দিয়েছেন। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতার সঙ্গেও যোগাযোগ করছে তরুণদের নিয়ে গঠিত এ রাজনৈতিক দল।

জানা গেছে, সম্ভাব্য যোগদাতাদের তালিকায় রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও মোহাম্মদ ইসহাক সরকার।

এ বিষয়ে ইসহাক সরকার গণমাধ্যমকে জানান, তিনি এনসিপিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে আলোচনা চলছে।

জানা গেছে, ইসহাক সরকার অতীতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং পরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকলেও সম্প্রতি তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সবশেষ নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে ঢাকা-৭ (লালবাগ-কামরাঙ্গীরচর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করেন ইসহাক সরকার। ওই আসনে বিএনপি প্রার্থী হামিদুর রহমান বিজয়ী হন।

রাজনৈতিক ক্যারিয়ারে ঢাকা মহানগর ছাত্রদলের সভাপতি হওয়ার পর থেকেই প্রভাবশালী হয়ে ওঠেন ইসহাক সরকার। বিএনপির বিভিন্ন কর্মসূচি—হরতাল ও অবরোধে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার দুটি নাশকতার মামলায় তাকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হলেও গত বছরের নভেম্বরে আদালত তাকে খালাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X