কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিমের পরিচয়

মাহবুবা হাকীম
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো ও মাহবুবা হাকীম। ছবি কোলাজ : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনার অবসান ঘটেছে। বিএনপির মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর প্রার্থী তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

এই তালিকায় ১১ দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের নাম রয়েছে (নারী মজলিসের সদস্য)। তিনি মনোনয়ন পাওয়ায় তাকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী থেকে আটজন এবং শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন। এই পাঁচজনের একজন হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারী শাখার (নারী মজলিস) সদস্য মাহবুবা হাকিম।

কে এই মাহবুবা হাকিম?

মাহবুবা হাকিম একজন বস্ত্র প্রকৌশলী। তিনি পেশাজীবী, শিক্ষাবিদ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান হাসান জুনাইদ কালবেলাকে জানান, ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় প্রথম বিভাগে স্টার মার্কসসহ উত্তীর্ণ হন। অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে বস্ত্র প্রকৌশল (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে মাহবুবা হাকিম টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল খাতে তার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি একটি হিফজখানা ও মক্তব পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

শিক্ষাজীবনে তিনি আবৃত্তি, বিতর্ক ও বক্তৃতায় অংশগ্রহণের জন্য শিক্ষাঙ্গনে পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ডা. আউলাদ হোসাইন মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিষয়ে বিশেষজ্ঞ এবং একটি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাগত অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় তাকে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X