কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৬:০২ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

হরমুজ প্রণালিতে আইআরজিসির এক কমান্ডার। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে আইআরজিসির এক কমান্ডার। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে। বাহিনীটি বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান কর্তৃক নির্ধারিত আনুষ্ঠানিক রুট ব্যবহার করেই কেবল নিরাপদে এই কৌশলগত জলপথ অতিক্রম করা সম্ভব।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, নির্ধারিত নৌপথের বাইরে যেকোনো বিকল্প রুট ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং সম্পূর্ণরূপে বিপজ্জনক।

বিবৃতিতে বলা হয়, নির্ধারিত রুটের বাইরে কোনো জাহাজ চলাচল অনুমোদিত নয়। আমরা সতর্ক করছি, নির্ধারিত রুটের বাইরে যেকোনো নৌযান চলাচল থেকে বিরত থাকতে হবে।

এছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করাকে বাধ্যতামূলক বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা করেছিলেন, ২৮ ফেব্রুয়ারির আগের অবস্থায় হরমুজ প্রণালির প্রশাসনিক ব্যবস্থা আর কখনো ফিরে যাবে না।

তিনি বলেন, সবাইকে জানতে হবে যে যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালির প্রশাসন আর ফিরে যাবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে তারা হরমুজ প্রণালি শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জন্য বন্ধ করে দিয়েছিল ইরান। পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানি বন্দর ও জাহাজের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় তেহরান জলপথটির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে।

সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, ইরান পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং ৬০ দিনের জন্য কোনো ফি আদায় করবে না।

তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে নির্ধারিত সমন্বয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে তেহরান এখন থেকে আরও সক্রিয় প্রশাসনিক ও নিরাপত্তা ভূমিকা পালন করবে বলেও ইঙ্গিত দিয়েছে।

সূত্র : প্রেস টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১১

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১২

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৩

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৪

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৫

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৬

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৭

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৮

গাছা থানার ওসি প্রত্যাহার

১৯

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

২০
X