কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৮:৪৮ পিএম
আপডেট : ৩১ মে ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ- এ দুটি ‘অবিচ্ছেদ্য’ নাম বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য, একে আলাদা করা যায় না। কারণ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে স্থান পায়। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি জনগণের যে আস্থা, তার প্রকাশ ঘটেছিল ১৯৭৫ সালে। দেশের মানুষ যখন নতুন নেতৃত্ব খুঁজছিল, তখন একটি সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ তাকে আবার দেশ গঠনের দায়িত্ব দিয়েছিল। প্রথমটি ছিল দেশের স্বাধীনতার ঘোষণা, আর দ্বিতীয়টি ছিল দেশ বিনির্মাণের দায়িত্ব।

তিনি বলেন, ‘এটাকে একটা অলৌকিক ঘটনা বলা যেতে পারে যে, জাতির প্রতিটি সংকটের মুহূর্তে এই মানুষটি সামনে এসে দাঁড়িয়েছেন। ১৯৭১ সালে মানুষ যখন কিংকর্তব্যবিমূঢ় ও দিশেহারা, তখন ‘আমি মেজর জিয়া বলছি’ তৎকালীন এক অখ্যাত মেজরের এই কণ্ঠস্বর পুরো জাতিকে জাগিয়ে তুলেছিল। আবার ঠিক ১৯৭৫ সালেও একই অবস্থার সৃষ্টি হয়েছিল, তখনো মেজর জেনারেল জিয়া হিসেবে তিনি জাতিকে জাগিয়ে তুলেছেন এবং ঐক্যবদ্ধ করেছেন।

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এর মাধ্যমে জাতির একক পরিচয় তৈরি, যোগ্য ও দক্ষ মানুষদের নিয়ে মন্ত্রিসভা গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতিকে ঐক্যবদ্ধ করা এবং অর্থনৈতিক বিভিন্ন সংস্কারসহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন বিএনপি মহাসচিব।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, আজকাল একটি রাজনৈতিক শক্তি কেবল ‘সংস্কার, সংস্কার’ বলে চিৎকার করে। তারা বলে—আমরা নাকি সংস্কারে বিশ্বাস করি না, সংস্কার করছি না। অথচ বাংলাদেশে সংস্কারের জন্ম তো বিএনপিই দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন; এটি একটি ঐতিহাসিক ও মৌলিক সংস্কার ছিল। এছাড়া তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।

কালবেলা/এএসএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X