কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপির সমাবেশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিএনপির সমাবেশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করছে দলটি। সোমবার (৯ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরজমিনে দেখা গেছে, সমাবেশকে কেন্দ্র করে বেলা ১টা থেকে ঢাকায় মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শত শত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নয়াপল্টনে আসছেন। আসছেন দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত আছেন। আরও নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১০

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১১

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৩

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৪

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৫

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৬

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৭

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৮

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৯

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

২০
X