শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তির ধ্বনি কেউ আটকাতে পারবে না : রিজভী

রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ এত অনিয়ম, দমনপীড়নের মধ্যে চিকিৎসক সমাজ, প্রকৌশলী সমাজ, কৃষিবিদ, ছাত্র, জনতা- বাড়িতে, গ্রামের কুঠিরে কুঠিরে, পদ্মা মেঘনার ঢেউয়ে, গাছের পাতায় পাতায় মর্মরে আজ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ধ্বনিত হচ্ছে। এই মুক্তির ধ্বনি আপনি শেখ হাসিনা আটকাতে পারবেন না।

আজ রোববার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে এই মানববন্ধনের আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের যৌথ পরিচালনায় আরও অংশগ্রহণ করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. এ কে এম আজিজুল হক, ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. এম এ সেলিম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডা. সিরাজুল ইসলাম, ডা. শহীদুল আলম, ডা. এবাদুল করিম খান, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. এ এইচ এস পারভেজ, ডা. আবদুল কুদ্দুস, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. খালেকুজ্জামান দীপু, ডা. জসীম উদ্দিন, ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. আবুল কেনান, ডা. আদনান হাসান মাসুদ, ডা. শহীদুল হাসান বাবুল, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. মনোয়ারুল কাদির বিটু, ডা. খলিলুল্লাহ, ডা. জিয়াউল কবির জিয়া, ডা. মো. আরিফ হায়দার, ডা. আসাদুল্লাহ আহমেদ, ডা. এ কে এম মাসুদ আক্তার জীতু, ডা. নিলোফা ইয়াসমিন, ডা. মাসুম হাসান, মো. আকরাম আলী, বিপ্লবুজ্জামান বিপ্লব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ডাক্তার বলেছেন, বেগম খালেদা জিয়া চিকিৎসা এখন অত্যন্ত কঠিন। করোনা সময় তো অনেক মানুষ মারা গেছে, কই তার তো কোনো চিকিৎসা করেননি। ডেঙ্গু এই একই অবস্থা, এই রোগ উপসম করার জন্য যে ওষুধ দরকার সেটাও আপনি পারেননি। আর লিভার সিরোসিসের মতো জটিল বিষয়গুলো, ডাক্তারা বলেছেন, অথচ আপনি কানে নিচ্ছে না।

বেগম খালেদা জিয়া ১৭ সালের সুস্বাস্থ্য তুলে ধরে তিনি বলেন, সুস্থ মানুষ ছিলেন। তিনি লন্ডনে গেলেন, ওখান থেকে তিনি সুস্থ মানুষ ফিরলেন। আর জেলে নেওয়ার পর সেই মানুষটা কেন হুইল চেয়ারে করে বের হলেন, এইটা প্রশ্ন, এইটা তো চিকিৎসকদেরও প্রশ্ন। তিনি বন্দি তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়নি। তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। এখন তাকে ১৫ দিন , ২০ দিন পর পর হাসপাতালে নেওয়া হচ্ছে, খুব গুরুতর পরিস্থিতি। শেখ হাসিনার লন্ডনের সেই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়, তিনি বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরানোর ছক কষছে। যা একটা প্রতারকদের মুখ এ রকম সত্য কথা বের হয়। বাংলাদেশের এক নম্বর স্যাডিস্ট (যে অন্যের ক্ষতি করে আনন্দ পায়) হলেন শেখ হাসিনা আর তার দুই নম্বর স্যাডিস্ট আইনমন্ত্রী। এই সরকারকে আর বিশ্বাস করা যায় না, জাতির প্রত্যেকটিই ভেন্টিলেশনের (শ্বাস প্রশ্বাস) ঢাকনা বন্ধ কর দিয়েছে সরকার। এই থেকে মুক্তি পেতে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় করতে হবে।

এই সরকারের অধীনে কীভাবে নির্বাচন হবে প্রশ্ন রেখে রিজভী বলেন, ২০১৮ সালের মতো নির্বাচনের আগেই গ্রেপ্তার করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে মিথ্যা, মামলা দিয়ে যাচ্ছে। এদের অধীনে নির্বাচন হলে ভোটের আগেই বিএনপির ৩০০ আসনের প্রার্থীদের মামলা দিয়ে গ্রেপ্তার করবে। আর মাঠ শূন্য করে একতরফা নির্বাচন করবে।

তিনি বলেন, আজ এত অনিয়ম, দমনপীড়নের মধ্যে চিকিৎসক সমাজ, প্রকৌশলী সমাজ, কৃষিবিদ, ছাত্র, জনতা- বাড়িতে, গ্রামের কুঠিরে কুঠিরে, পদ্মা মেঘনার ঢেউয়ে, গাছের পাতায় পাতায় মর্মরে আজ বেগম খালেদা জিয়ার মুক্তি ধ্বনিত হচ্ছে। এই মুক্তির ধ্বনি আপনি শেখ হাসিনা আটকাতে পারবেন না।

ড্যাবের সভাপতি ডা হারুন আল রশীদ বলেন, বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে আটক করে রেখেছে সরকার। তার চিকিৎসা করতে দিচ্ছে না। অত্যন্ত সত্য, বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, তার আর এ দেশে চিকিৎসা নেই। সর্বোচ্চ চেষ্টা করছি। এখন তার সুচিকিৎসা করতে হলে বিদেশে নিতে হবে। বেগম খালেদা জিয়ার সু চিকিৎসার ব্যবস্থা না করে যদি তার কোনো কিছু হয়, এই সড়যন্ত্রের সাথে যারা জড়িত তারা কেউ রেহাই পাবে না। তাদের বিচার হবে। বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ড্যাবের মহাসচিব মো. আব্দুস সালাম বলেন, আমরা সারা দেশের মেডিকেল কলেজের হাসপাতালের সামনে মানববন্ধন করেছি। আমরা এই সরকারের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাইব না। তাকে মুক্ত করেই দেশের বাইরে চিকিৎসা করে সুস্থ করে আনব।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে তার চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে বলেছেন। তারা বলেছেন, অতিসম্ভব তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা নিতে হবে, এ দেশে তার কোনো চিকিৎসা নেই।

সরকারের অনেক পর্যায়ে থেকে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এর প্রতিটি জবাব এ দেশের জনগণ দিবে, ইনশাআল্লাহ।

অন্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে পরিকল্পিতভাবে বর্তমান সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। এটা বাংলাদেশে কোনোমতে সম্ভব নয়। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হোক। যদি বেগম খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X