কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০১:১৮ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে যুব সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা 

জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশ প্রেরণসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১২টার পর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, নয়া পল্টনের আশপাশে এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশ স্থলে। বিভিন্ন ইউনিট থেকে নানা ব্যানারে, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আগত নেতাকর্মীদের উজ্জীবিত করতে সংগীত পরিচালনা করেছেন শিল্পীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এ ছাড়া বক্তব্য রাখবেন সিনিয়র নেতারা ও যুবদল নেতারা।

সভাপতিত্ব করবেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সঞ্চালনা করবেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

এ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X