কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:১৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সার্বিক পরিবর্তনে সরকার হাজারো কাজ করছে : পরিকল্পনামন্ত্রী

রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে এক সেমিনারে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে এক সেমিনারে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বাংলাদেশ সরকার এই মুহূর্তে সার্বিক পরিবর্তন রক্ষার্থে শুধু খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ খাতে নয়, প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে হাজারো কাজ করছে। আমাদের সরকার দায়িত্ববান। জাতি হিসেবেও আমাদের দায়িত্ববান হতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের ঐতিহ্যগত কিছু বিষয় আছে। যেমন- নিরক্ষরতা। অনেকেই আছে যারা পড়াশোনা করতে পারে না, লিখতে পারে না। এর ফলে অনেকে কম বয়সেই বিয়ে করে। কম বয়সে বিয়ে হলে ছেলে হোক বা মেয়ে হোক পূর্ণ হয় না। কাজ করতে পারে না, পড়াশোনা শেষ করতে পারে না। অনেক দুর্ঘটনার শিকার হয়। ফলে জাতিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই।

মন্ত্রী বলেন, বাল্যবিয়ের ফলে আমাদের জাতীয় উৎপাদনে ক্ষতি হয়। আর এটা নিয়ে আমাদের সরকার কাজ করছে। মহিলা ও শিশুবিষয়ক আলাদা মন্ত্রণালয় রয়েছে। এ ছাড়া সমাজসেবা মন্ত্রণালয়ও আছে। আমাদের আইন-কানুন, সামাজিকতা, গ্রামের বিচার-ব্যবস্থা নিয়ে কাজ করা উচিত। সাধারণত উচ্চ আয়ের ছেলে-মেয়েরা বাল্যবিয়ে করে না। ফলে আমাদের সরকারের প্রধান দায়িত্ব হবে দারিদ্র্য দূর করা।

এমএ মান্নান আরও বলেন, আমরা চাচ্ছি শিক্ষা, জ্ঞানে-বিজ্ঞানে কাজে পরিশ্রমে যেন একটা আধুনিক রাষ্ট্র গড়তে পারি। আধুনিকতা মানে বেহায়াপনা নয়। আধুনিকতা মানে আমাদের সংস্কৃতির সাথে মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাওয়া। যার মাধ্যমে আমরা নিজস্ব পরিচয় তুলে ধরব। সংবিধান, আইন-কানুন ও ঐতিহ্য এগুলো মোকাবিলা না করে মেনে নিয়ে সামানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোসের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সমাজসেবী আরমা দত্ত, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, কানাডার হাইকমিশনার হার এক্সিলেন্সি লিলি নিকোলাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১০

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১১

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১২

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৫

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৬

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৭

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৮

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৯

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

২০
X