সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সুনামগঞ্জ আদালত চত্বরে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা
সুনামগঞ্জ আদালত চত্বরে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দায়িত্বপ্রাপ্ত সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক এ আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাসুক আলম। তিনি বলেন, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতা ও আইনজীবীদের উপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের প্রত্যক্ষ মদদে আক্রমণ চালানো হয়। এদের নির্দেশদাতা, হুকুমদাতা ছিলেন এমএ মান্নানসহ অন্যান্যরা। টিয়ালশেল ও রাবার বুলেটে শতশত বিএনপি নেতাকর্মী, ছাত্র-জনতা এবং আইনজীবী আহত হয়েছেন। পরে এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিবাদী পক্ষের দুজন আইনজীবী এম এ মান্নানের স্বাস্থ্যগত দিক বিবেচনায় জামিনের ও হাসপাতালে ভর্তির আবেদন করেন। পরে আদালত দুপক্ষের বক্তব্য শুনে এম এ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি হিজক করচ থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল এ অভিযানে অংশ নেন।

রাতেই পুলিশ সুপার তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের জানান, গত ৪ আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার উপর হামলায় ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ চার সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা হয়। ওইদিন দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রর আদালতে মামলাটি দায়ের করেন দোয়ারাবাজারের এরোয়াখাই গ্রামের মো. হাফিজ আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও কেন এত সাধারণ ঈশিতা?

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

দাবি সুনীল গাভাস্কারের / কলকাতায় স্টেডিয়াম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ‘দায়ী’ মেসি!

যবিপ্রবির ২২ স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

প্রবাসী ভোটার নিবন্ধন সাড়ে ৪ লাখ ছাড়াল 

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ফিফা দ্য বেস্ট: কারা কোন পুরস্কার জিতলেন

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৭ ডিগ্রিতে

বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত

জিয়াউর রহমানের সমাধিতে এ্যাবের শ্রদ্ধা

১০

খালেদা জিয়ার আরোগ্য কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল

১১

একসঙ্গে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ দুই বোন 

১২

বিজয় দিবসে যুদ্ধজাহাজে কামান চালাল শিক্ষার্থীরা

১৩

অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না: শাকিল খান

১৪

আয়েশাকে ‘বডিশেমিং’ করে তোপের মুখে ভারতী

১৫

আইপিএলে সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন মুস্তাফিজ

১৬

১২ কোটিতে আইপিএলে দল পেয়ে যে বার্তা দিলেন মুস্তাফিজ

১৭

চবিতে চাকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

১৮

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর সারায়েভো, ঢাকার অবস্থান কত

১৯

রাস্তায় আঁকা গোলাম আযমের ছবি মুছে দিল দুর্বৃত্তরা

২০
X