কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আর মাত্র কয়েকটা দিন, বললেন ফখরুল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার কৃষিবিষয়ক এক সেমিনারে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার কৃষিবিষয়ক এক সেমিনারে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

‘আর মাস নয়, মাত্র কয়েকটা দিন’ বাকি রয়েছে উল্লেখ করে সরকার হটানোর আন্দোলনে সবাইকে বুকে সাহস নিয়ে রাস্তায় বেরিয়ে আসার ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষিবিষয়ক এক সেমিনারে এই ডাক দেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন কিন্তু মাসও নেই, কয়েকটা দিন আছে, আন্দোলন সফলে সেই দিনগুলোকে বুকের মধ্যে সাহস নিয়ে সবাইকে রাস্তায় নামতে হবে। এই ১৫ বছরে আমাদের হাজার হাজার লোককে মেরে ফেলেছে। আমাদের লোককে গুম করেছে। আমাদের ৫০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। গতকালও (বুধবার) ঢাকা মহানগরীতে ৭৭ জনকে অ্যারেস্ট করেছে। কোনো কথা নাই, নামটা ঢুকিয়ে দিলে হয়ে গেল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’

আন্দোলনের সফলতার বিষয়ে আশার কথা শুনিয়ে তিনি বলেন, ‘কথা একটাই- আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামি। আজকে একটা বিষয় আপনাদের আশা জোগাবে, সাহস জোগাবে যে- দেশের সব মানুষ এক হয়েছে, সব রাজনৈতিক দলগুলো এক হয়েছে। বাম-ডান সবাই কিন্তু একটা কথা বলছে যে, এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। শেষবারের মতো বলতে চাই, দয়া করে পদত্যাগ করুন, শান্তিতে আপনারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যান, দেশে মানুষকে বাঁচতে দেন।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী দল সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘সোনালি দল’ এর উদ্যোগে ‘কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি-কৃষক এবং নাভিশ্বাস’ শীর্ষক এই সেমিনার হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ টুকরা করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১০

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১১

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১২

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৩

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৪

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৫

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৬

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৮

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

২০
X