কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে শিবিরের শোডাউন

মুগদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির। ছবি : সংগৃহীত
মুগদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর মুগদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।

মিছিলোত্তর সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেন, হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। যারাই এ অবৈধ সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরই ন্যক্কারজনকভাবে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠেছে। এমন অন্যায় জনগণ আর সহ্য করবে না।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, দায়িত্বশীল আচরণ করুন। এখনও সময় আছে জনগণের পক্ষে আসুন। অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে মুক্তি দিতে হবে। রাজবন্দি আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। একই সাথে ছাত্রশিবিরের ৭ দফা মেনে নিতে হবে। বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১০

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১১

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১২

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৩

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৪

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৫

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৬

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৭

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৮

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৯

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

২০
X