কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

শিবিরের বিজয় মিছিল, আটক ১১

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। ছবি : কালবেলা
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। ছবি : কালবেলা

৫৩তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। র‍্যালির শেষ পর্যায়ে ছাত্রলীগ-যুবলীগ যৌথভাবে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ১০ জন আহতসহ ১১ জনকে আটক করে পুলিশ।

রাজধানীর মিরপুর-১০ এ বিজয় দিবসের র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিম সভাপতি এমএ জামান, সেক্রেটারি সালাহ উদ্দীন। এ ছাড়াও নগরীর একাধিক স্থানে বিজয় র‍্যালি করে ছাত্রশিবির।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে রামপুরায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি সালাহ উদ্দীন।

ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার আয়োত র‍্যালিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ড. মুহাম্মদ রেজাউল করিম যৌথ বিবৃতিতে বিজয় র‍্যালিতে হামলার নিন্দা ও আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাসের পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১০

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১১

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১২

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৩

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৪

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৫

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৬

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৭

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৮

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৯

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

২০
X