কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ-পিকেটিং

অবরোধের সমর্থনে শাহবাগে বিক্ষোভ বিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে শাহবাগে বিক্ষোভ বিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তিসহ একদফা দাবি আদায়ের ঘোষিত চতুর্থ ধাপের অবরোধের দ্বিতীয় দিনে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বাংলামোটর থেকে শাহবাগ অভিমুখে মিছিল ও অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, জাকির উদ্দিন আবির, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, কেন্দ্রীয় নেতা সাহেদ হাসান, রাশেদুজ্জামান তুফান, ঢাকা কলেজের জাফর উল্লাহ, নুরুজ্জামান রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জুয়েল হোসেন, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ফেরদৌস আলম, জোবায়ের আহম্মেদ, তানভীর হাসান, ইয়াকুব হাসান সানি, মাহবুবুর রহমান সেজান, তানভীর আল হাদী মায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শামসুল আরেফীন, জাহিদুল ইলসাম জাহিদ, ঢাকা কলেজ ছাত্রদলের রাশেদুল আমিন, ইডেন কলেজ ছাত্রদলের জান্নাতুল ফেরদৌস, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরিফ রায়হান হৃদয়, সাকিব হৃদয়, শরিফুল ইসলাম, তেজগাঁও কলেজ ছাত্রদলের ওবায়দুল হক সানি, ঢাকা মহানগর পূর্বের বায়েজিদ হোসাইন, নবাব রাব্বি, ওমর শেখ, মাহাবুব, ফারুক, ইমরান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের মেহেদী হাসান মীম, উর্মি আক্তার ভূঁইয়া, আজিজুল হাকিম শুভ , ৩৬ নং ওয়ার্ডের নাছির ঢালী, ৩৫ নং ওয়ার্ডের শিহাব, কামাল, মো. আজাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আকিব মাহমুদসহ দুই শতাধিক নেতাকর্মী।

এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি আদায়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X