কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

২০ মনোনয়ন ফরম বিক্রি তৃণমূল বিএনপির

নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। ছবি : কালবেলা
নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত ২০ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এ তথ্য জানিয়ে বলেন, আগামী সোমবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

এ সময় খুলনা-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচন করব। খুলনা-৪ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছি, আশা করি জয়ী হব।

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা, ১৬ তলা) ৫ হাজার টাকা পে অর্ডার অথবা নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাচ্ছে।

তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X