কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘একতরফা’ নির্বাচনে ইসির মুখে আচরণবিধির কথা তামাশা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের বিরুদ্ধে নির্বাচনী তপশিল ঘোষণা নির্বাচন কমিশনই সংবিধান ভূলুণ্ঠিত করেছে। এখন ‘একতরফা’ ও আওয়ামী ঘরোয়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কথা তোলা মানে জনগণের সঙ্গে নির্বাচন কমিশনের ঠাট্টা করা। কীসের আচরণবিধি লঙ্ঘন আর কীসের কী? এখানে তো জনগণের অংশগ্রহণই নেই, এখানে ভোটারদের ভোটের কোনো আগ্রহই নেই। এখানে একতরফা একটি নির্বাচন। সেখানে সবাই মিলে একই দলের লোক... একই দলের কেউ প্রত্যক্ষ প্রার্থী, কেউ পরোক্ষ প্রার্থী, কেউ এক নাম্বার প্রার্থী, কেউ দুই নাম্বার প্রার্থী, কেউ তিন নাম্বার প্রার্থী... সব আওয়ামী লীগের প্রার্থী।

আজ রোববার (৩ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন উপলক্ষে ইউএনও ও ওসিদের বদলির সিদ্ধান্তটিও আওয়ামীমনা ইউএনও-ওসিদের রদবদল মাত্র। সমগ্র প্রক্রিয়াটিও হাসি-তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা। এই একতরফা নির্বাচনে জনগণের কোনো ভ্রুক্ষেপ নেই। যেখানে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, সেই নির্বাচন নিয়ে এত তোড়জোড় করতে কীসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, সারা দেশে বিএনপিসহ গণতন্ত্রকামী বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক উদ্বেগ শুধু বিএনপির পরিবারগুলোতে বিরাজ করছে না, সাধারণ ভোটাররা অজানা আশঙ্কায় সন্ত্রস্ত হয়ে আছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার ও ১০টি মামলায় ৯২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান রিজভী।

তিনি বলেন, গত ১৫ নভেম্বর নির্বাচনী তপশিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট গ্রেপ্তার ৬ হাজার ৮৪৫ জনের অধিক নেতাকর্মী। মোট মামলা ২৩৬টি, মোট আসামি ২৭ হাজার ১০০ জনের অধিক নেতাকর্মী, মোট আহত ৯১৭ জনের অধিক নেতাকর্মী এবং মোট মৃত্যু ৭ জন।

এদিকে সারা দেশে রোববার সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজপথে বিএনপি ও সমমনা জোটের নেতাকর্মীরা মিছিল ও সফলভাবে পালন করায় তাদের দলের পক্ষে অভিনন্দন জানান রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X