কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সারা বিশ্বের মানুষ বিএনপির চরিত্র সম্পর্কে জানে : নাছিম

বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে দলটির মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে দলটির মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত বসে নেই। তারা তাদের অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এদের প্রতিহত করে শান্তির পরিবেশ তৈরি করতে হবে। বিএনপি-জামায়াত ইতোমধ্যে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে। সারাবিশ্বের মানুষ তাদের চরিত্র সম্পর্কে জানে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ যাতে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়তে না পারে তার জন্য সব চেষ্টাই তারা করছে। এরা দেশের ১৬ কোটি মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। এদের হাত থেকে যে কোনো মূল্যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং দেশের মানুষের যে প্রত্যাশা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে গড়তে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এতদিন যেভাবে তাদের প্রতিহত করে গেছে আগামী ৭ তারিখ পর্যন্ত নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য কাজ করে যাবে।

তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াতের হাত থেকে যতদিন পর্যন্ত বাংলাদেশকে রক্ষা করতে না পারব ততদিন জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই সাম্প্রদায়িক শক্তি, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের বীরদর্পে এগিয়ে যেতে হবে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার জন্য মাঠে-ময়দানে উপস্থিত হয়ে মিছিল করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মতো আর কেউ করতে পারে না। এমন সংগঠন আর একটিও নেই। আমরা এটা করতে পারি। এবার আমাদের ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। আমরা নারী, পুরুষ, বৃদ্ধ, পেশাজীবী সবার কাছে ভোট চাইব। আমি বিশ্বাস করি, আপনারা সবার কাছে যেতে পারবেন।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের মাঠে ময়দানে অবস্থান নিয়ে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে। নির্বাচন যাতে উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হয় তার জন্য আপনারা কাজ করবেন। আপনারা সমন্বয় সাধন করে কাজ করবেন। সময় কারও জন্য অপেক্ষা করে না। আপনারা তাড়াতাড়ি আপনাদের কাজ শুরু করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক সজল কুন্ডসহ ঢাকা ৮ আসনের অন্তর্গত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১০

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১১

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১২

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৩

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৪

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৫

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৬

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৮

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৯

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

২০
X