কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:০২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।  ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।  ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির সঙ্গে জোট না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, নির্বাচন নিয়ে জি এম কাদেরের কর্মকাণ্ড আমরা সমর্থন করি না। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ।

মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার স্ত্রী, তার ছেলে ও দুইবারের মহাসচিব নির্বাচনে মনোনয়ন পাননি। তাহলে কাদের সঙ্গে নিয়ে নির্বাচন করছে তারা। আমরা ওই জাতীয় পার্টির সঙ্গে নেই। তাদের সঙ্গে নির্বাচন করব না। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি।

তিনি আরও বলেন, এখন কথা হলো হুসেইন মুহাম্মদ এরশাদের সন্তান সাদ যদি মনোনয়ন না পায়, বেগম রওশন এরশাদ যদি মনোনয়ন না পান, আমি দুই দুইবার দলের মহাসচিব, আমি যদি মনোনয়ন না পাই, তাহলে কাদের নিয়ে তারা নির্বাচন করছেন, আমরা এ ব্যাপারে সংকীর্ণ।

মসিউর রহমান রাঙ্গা বলেন, দলের আড়াই থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X