কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি ৩ সিনিয়র নেতার ওপর জাপানের নিষেধাজ্ঞা

জাপানের পতাকা। ছবি : সংগৃহীত
জাপানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন সিনিয়র নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই তিন নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আলজাজিরার।

জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব হায়াশি ইয়োশিমাসা বলেছেন, নিষেধাজ্ঞার আওতায় পড়া এই তিন ব্যক্তির সম্পদ জব্দ করার পাশাপাশি তাদের সঙ্গে সব ধরনের লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে।

এই তিন হামাস নেতার নাম প্রকাশ না করলেও ইয়োশিমাসা বলেছেন, তারা গত ৭ অক্টোবর ইসরায়েলে হওয়া হামলার সঙ্গে জড়িত। ভবিষ্যতে একই ধরনের হামলা চালানোর জন্য অর্থ ব্যবহার করার মতো অবস্থানে ছিলেন বলেই ধারণা করা হচ্ছে।

এর আগে গত অক্টোবরে হামাসের সাথে জড়িত থাকার অভিযোগে ৯ ব্যক্তি এবং একটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল টোকিও।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সব দিক বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিয়ে আসছে জাপান সরকার। নিজেদের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের জ্বালানি অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্কে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলেছে টোকিও।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যেমন হামাসের হামলার নিন্দা এবং ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন তেমনি গাজায় হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু ও অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ছাড়া চলতি মাসের শুরুতে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাপান। যদিও গত অক্টোবরে একই ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X