কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল : নাছিম

মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বক্তব্য রাখেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বক্তব্য রাখেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এরা দেশে বিরোধী অপশক্তি। এদের হাত থেকে আমাদের দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে। এরা অগ্নিসন্ত্রাসী, লুটেরা ও দুর্নীতিবাজ। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আর যাই হোক সন্ত্রাসীদের হাতে তুলে দিতে পারি না। এরাই দেশে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ‘জাতির পিতার কাঙ্ক্ষিত শোষণ-বঞ্চনামুক্ত বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধে বিজয় : বর্তমান প্রেক্ষাপটে আগামীর করণীয়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চান সে লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব। যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের সাথে সম্প্রীতির সুন্দর পরিবেশ রক্ষার জন্য আমরা কাজ করব। আমরা বিশ্বাস করি, সন্ত্রাস নয়, শান্তি আমাদের মুক্তি দিতে পারে। শান্তির পক্ষে কাজ করলে একটি দেশ ও একটি জাতি শিখরে পৌঁছাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর শোষণমুক্ত বাংলাদেশ নির্মাণে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সুদৃঢ় ঐক্য অপরিহার্য। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতার পরাজিত শক্তি দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যে পাঁয়তারা চালাচ্ছে, যে কোনো মূল্যে তা প্রতিহতের জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি, আগামী দিনেও পারবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের আমরা ভোট দিয়ে বিজয়ী করতে পারলেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। বঙ্গবন্ধুকন্যা বদলে যাওয়া বাংলাদেশকে সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশ রূপান্তরের মহানায়ক।

তিনি বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। ভয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুস্থ ধারার জীবনযাপনের জন্য আমাদের কাজ করতে হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্যের ভেতর একটি দেশ ও একটি জাতি এগিয়ে যেতে পারে না। সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য বঙ্গবন্ধুকন্যা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চাই। এই নির্বাচনকে সুষ্ঠু করতে হলে আমাদের সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ করে তিনি বলেন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতারা একসাথে কাজ করলে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠিত হবে। আমি আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা চাই।

আইডিইবি’র সভাপতি প্রকৌশলী একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১১

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১২

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৩

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৪

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৫

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৬

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৭

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৮

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৯

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

২০
X