কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

অপরাজনীতি করে দেশকে ব্যর্থ করতে চাইলে রুখে দেওয়া হবে : নাছিম

আজ শনিবার ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কাজী গোলাম কুদ্দুস নবীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলে অতিথিরা। ছবি : কালবেলা
আজ শনিবার ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কাজী গোলাম কুদ্দুস নবীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলে অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা অপরাজনীতি করে বাংলাদেশকে ব্যর্থ করতে চায় তাদের আমরা রুখে দেব। আমরা আর কাউকে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দিব না। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে, জনগণের উপস্থিতিতে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কোনো বাধা আমাদের দমিয়ে রাখতে পারবে না।

আজ শনিবার (২ ডিসেম্বর) বিকেলে পল্টন কমিউনিটি সেন্টারে সাবেক ৩৬ বর্তমান ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কাজী গোলাম কুদ্দুস নবীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে সঙ্গে নিয়ে মানুষের কাছে যাব। আমরা বঙ্গবন্ধুর মার্কা নৌকার জন্য সবার কাছে দোয়া ও ভোট চাইব। আপনাদের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। দেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসে। আমরা সারা দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাব এটা আমাদের অঙ্গীকার ও আকাঙ্ক্ষা। ইনশাল্লাহ আল্লাহ আমাদের আকাঙ্ক্ষা পূরণ করবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো কারণে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে আহ্বান জানাব দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেদের মধ্যে কোনো কষ্ট রাখব না। ঘরের শত্রু বিভীষণ হয়। এখন আমাদের মধ্যে আর কোনো বিভীষণের মতো কাজ করার সুযোগ নেই। আমরা এক হয়ে হাতে হাত মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করব।

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী হলো দেশপ্রেমিক এবং সৎ ও সাহসী। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস রাখি। আমরা দেশের ও দেশের মানুষের স্বার্থের জন্য কাজ করি। আমাদের একজন বিশ্বনেত্রী রয়েছেন। তিনি থাকায় আমাদের কোনো ভয় নেই। আমরা কোনো অন্যায়কে মেনে নিব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X