বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে বিএনপি : শমসের মুবিন চৌধুরী 

শমসের মুবিন চৌধুরী। পুরোনো ছবি
শমসের মুবিন চৌধুরী। পুরোনো ছবি

তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য প্রার্থী শমসের মুবিন চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্রে নির্বাচন বর্জন করার কোনো সুযোগ নেই। বিএনপি নির্বাচন বর্জন করে ভুল করেছে। এখন ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে বিএনপি। আমাদের ভোট বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলা ভোট দেওয়া হয়েছে বলে জনগণ মনে করে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারও ইভিএমে ভোট হলে রাতে ভোট দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। ২০১৪ সালের নির্বাচনও ছিল ত্রুটিপূর্ণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুলসংখ্যক প্রার্থী জয়লাভ করেন। আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ায় তৃণমূল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার দৃষ্টিতে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে।’

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমসের মুবিন চৌধুরী বলেন, সরকারের উন্নয়নের ছোঁয়া দেশের সব জায়গায় লাগেনি, আমার জন্মভূমি বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলাও উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। পদ্মা সেতু কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই জনপদের মানুষের কোনো লাভ হয়নি। কারণ এখানে রাস্তাঘাটে হেঁটে চলাও দুষ্কর। তাই জন্মভূমির এই জনপদের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের লক্ষ্যে এখানে নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণকে বলব কেবল মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন।

এ সময় তৃণমূল বিএনপির স্থানীয় বেশকিছু নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X