শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যারা নির্বাচন নিয়ে কথা বলছেন, তারা বিএনপির দালাল : ওবায়দুল কাদের

ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের ৪০ জন বুদ্ধিজীবীর দেওয়া বিবৃতির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগুনসন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন, তারা বিএনপির দালাল। নির্বাচনকে নিয়ে দেশের ৪০ জন বুদ্ধিজীবী যে বিবৃতির দিয়েছেন তাতে বোঝা যায় তারা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ পর্যন্ত ২৭টি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে, প্রার্থী সংখ্যা ১ হাজার ৮৮৬ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৫৭ জন। নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি চলছে।

বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের দেওয়া বক্তব্যকে ব্যক্তিগত মতামত দাবি করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়, আওয়ামী লীগ দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট এটা বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দেবে এটা কখনো সঠিক হতে পারে না। এ ধরনের প্রস্তাব সরকার এবং দল নেয়নি।

বিএনপি নেতা মঈন খানের উদ্দেশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭ জানুয়ারি সারা বাংলাদেশের দিকে একটু নজর দিয়েন, ভোটকেন্দ্রের দিকে একটু তাকাবেন তাহলে বুঝতে পাররেন সারা দেশের মানুষ ভোট দেওয়ার জন্য কতটা উন্মুখ হয়ে আছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X