কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নতুন কর্মসূচি কবে, জানালেন রিজভী

বিএনপির প্রতীক। (কালবেলা গ্রাফিক্স)
বিএনপির প্রতীক। (কালবেলা গ্রাফিক্স)

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে গত ২৯ অক্টোবরের থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালন করেছে বিএনপি-জামায়াতসহ যুগপথে থাকা সরকারবিরোধী দলগুলো। আজ হরতাল শেষে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও আগামীকাল বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

তিনি জানান, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ও ভাষণ দেবেন।

গত ২৯ অক্টোবর থেকে ৫০ দিনে তিন দফায় চার দিন হরতাল এবং ১১ দফায় ২৩ দিন অবরোধ করেছে বিএনপি ও সমমনা দলগুলো।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, রাশিয়া ও ভারতের ওপর ভর করে সরকার ‘একতরফা’ নির্বাচন করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, গোটা জাতি এক ভয়ংকর জঙ্গলের মধ্যে বাস করছে। যেখানে চারদিকে ঘিরে আছে ভয় ও আতঙ্কের ব্যারিকেড। এই ভয় ও আতঙ্ক তৈরি করাই হয়েছে একদলীয় নির্বাচনকে সুসম্পন্ন করা, ভোটারবিহীন নির্বাচনকে নিশ্চিত করা। এ ব্যাপারে শেখ হাসিনা একেবারেই বেপরোয়া। উনি ভাবছেন রাশিয়া আছে, ভারত আছে... আমার আবার ভয় কীসের? রাশিয়া ও ভারত আমাকে সমর্থন দিলে আমার কীসের ভোট সেন্টার লাগবে, কীসের ভোটার লাগবে, কীসের স্বচ্ছ নির্বাচন লাগবে?

রিজভী বলেন, তাদের (রাশিয়া ও ভারত) কর্তাব্যক্তিরা মাঝে-মধ্যে স্টেটমেন্ট দিচ্ছেন। তা দেবেনই। বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক এটা তো ভারতের কোনো যায়-আসে না। আর রাশিয়ার তো মোটেও যায়-আসে না। আর নিজের দেশে গণতন্ত্রের বিশাল ঘাটতি একনায়তন্ত্রের শাসন। সুতরাং তাদের সমর্থনে শেখ হাসিনার আজকে পোয়া-বারো। ভারত নিজে গণতান্ত্রিক দেশ কিন্তু সে অন্য দেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সমাজ গঠিত হোক এটা তারা চাচ্ছেন না। যে কয়জন কর্তাব্যক্তিরা এসেছেন তারা প্রত্যেকেই জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে আজকে জনসমর্থনহীন সরকারকে সমর্থন দিচ্ছেন। এতে বাংলাদেশের মানুষ বিস্মিত, হতবাক। ভারতের কাছ থেকে তো এটা কামনা করা যায় না। কিন্তু যারা আধিপত্যবাদী শক্তি তারা সব সময় চায় তার আশপাশের ছোট দেশগুলোকে কবজা করতে। ভারতের বর্তমান অবস্থানকে ‘বড় দুর্ভাগ্যজনক’ অভিহিত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X