কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ইইউ প্রতিনিধি দলকে বিএনপি

নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে ডামি প্রার্থী দিয়েছে আ.লীগ

সিলেট বিভাগীয় বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের বৈঠক। ছবি : সংগৃহীত
সিলেট বিভাগীয় বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের বৈঠক। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত এই বৈঠক হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ছয় সদস্য উপস্থিত ছিলেন।

অন্যদিকে ইইউ প্রতিনিধি দলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু বলেনি।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে ইইউ প্রতিনিধি দলকে নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। প্রতিনিধি দলকে দলটির নেতারা বলেছেন, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। সে কারণে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না।

তারা আরও বলেন, সরকার যে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। এ বিষয়ে তাদের কিছু তথ্য-প্রমাণও দেওয়া হয়।

ইইউ প্রতিনিধি দলকে বিএনপি নেতারা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও আরেকটি সাজানো, পাতানো ও আসন ভাগাভাগির নির্বাচন হতে যাচ্ছে। যাকেই ভোট দেওয়া হবে, তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপিসহ বিরোধী দলগুলো একতরফা ভোট বর্জন করায় মূলত বিদেশিদের চাপে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে প্রায় প্রতিটি আসনে নৌকার পাশাপাশি দলের লোকদের এই ডামি, স্বতন্ত্র প্রার্থী করেছে আওয়ামী লীগ। আগামী সংসদে বিরোধী দল নির্ধারণ করতেই একতরফা, ভাগ-বাটোয়ারার এই নির্বাচন করছে সরকার। কিন্তু জনগণ এই একতরফা নির্বাচন ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। সে কারণে ভোটারদের কেন্দ্রে আনতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি।

বৈঠকে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা কে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেটিও তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক প্রসঙ্গে বিএনপির প্রতিনিধি দলের প্রধান স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা যতটুকু বুঝেছি, উনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। সেটার তথ্য সংগ্রহ করছেন তারা। আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে।’

এর আগে দুপুর ১২টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে অংশ নেন- চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

এ ছাড়াও গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১০

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১১

চার জেলায় বন্যার আভাস

১২

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৩

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৪

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৫

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৭

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৮

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৯

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

২০
X