কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ এএম
অনলাইন সংস্করণ

আধুনিক ইউরোপের স্থপতি জ্যাক ডেলরস মারা গেছেন

জ্যাক ডেলরস। ছবি : সংগৃহীত
জ্যাক ডেলরস। ছবি : সংগৃহীত

ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস ৯৮ বছর বয়সে মারা গেছেন। তাকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্থপতি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

ডেলরসের মেয়ে মার্টিন অউব্রি বলেছেন, বুধবার (২৭ ডিসেম্বর) সকালে প্যারিসে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ডেলরস ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে মানুষ, পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। এ ছাড়া পুরো ইউরোপের একক মুদ্রার— ইউরো—ভিত্তিও তিনি স্থাপন করেছেন।

ডেলরস তিন বার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর এই পদে এত বার অন্য কেউ দায়িত্ব পালন করেননি। তিনি ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফরাসি অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ডেলরস একজন ফরাসি রাষ্ট্রনায়ক। তিনি ইউরোপের অনিঃশেষ কারিগর।

মাখোঁ বলেন, তার সংকল্প, আদর্শ ও ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তার কাজ ও স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা। তার প্রিয়জনের সঙ্গে আমি সমভাবে ব্যথিত।

ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেলরস একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন যিনি আমাদের ইউরোপকে শক্তিশালী করেছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলরসকে একজন মহান ফরাসি ও ইউরোপীয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাদের ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ডেলরস ইতিহাসের পাতায় থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১০

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১১

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১২

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৩

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১৪

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৫

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৬

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১৭

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৮

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১৯

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

২০
X