কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘নেত্রী যে ভরসায় নৌকা তুলে দিয়েছেন, পুরান ঢাকার জনগণ তার প্রতিদান দেবেন’

পুরান ঢাকার নাজিরাবাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা
পুরান ঢাকার নাজিরাবাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা

বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যে ভরসায় নৌকা তুলে দিয়েছেন, পুরান ঢাকার জনগণ তার প্রতিদান দেবেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (৩০ ডিসেম্বর) পুরান ঢাকার নাজিরা বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঢাকা-৬ আসনে দীর্ঘদিন নৌকার প্রার্থী ছিল না জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, অন্য একটি প্রতীকে (লাঙ্গল) ভোট দিতে আমাদের কষ্ট হতো। কিন্তু দলীয় সিদ্ধান্তে অন্য প্রতীকের প্রার্থীকে ভোট দিতে হতো এই এলাকার হাজারো পরিবারকে। সেজন্য অনেকে ভোট দিতেও যেত না। নেত্রী এবার আমার হাতে নৌকা তুলে দিয়ে বলেছেন, ‘পুরান ঢাকার মানুষকে নৌকা উপহার দিলাম।’ বিনিময়ে এই আসন আগামী ৭ জানুয়ারি আমরা নেত্রীর হাতে তুলে দিব ইনশাআল্লাহ। নেত্রী যে আবেগ নিয়ে, ভরসা নিয়ে আমাদের হাতে নৌকা তুলে দিয়েছেন আমরা সেই ভরসার প্রতিদান দিব।

৭ জানুয়ারি ভোটকেন্দ্রে ভোটার আনার কৌশল কি হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, কৌশলটা নির্বাচনকেন্দ্রিক না। ৩০ বছর রাজপথে আছি, জনগণের সাথে আছি, পাশে আছি। জনগণ সেটার স্বীকৃতি এবং উৎসাহ দেওয়ার জন্য আমাকে ভোট দিবে। পুরান ঢাকায় প্রচুর পরিমাণে ভোটারের উপস্থিতি থাকবে।

তিনি বলেন, ভোটের পরিবেশ খুব ভালো, এলাকার মানুষের স্নেহে আমি ধন্য হয়েছি। এই এলাকার মানুষ আমার জন্ম থেকে বেড়ে ওঠা সবকিছুই দেখেছেন। সুতরাং তারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন এবং আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আল্লাহর মেহেরবানী থাকলে ৭ জানুয়ারি এই এলাকা থেকে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি জীবনের শেষ বয়সে এসেও আমাদের মতো ইয়াংদের থেকে বেশি পরিশ্রম করেন। আমরা তার সাথে কাজ করে হয়রান হয়ে যেতাম, আমাদের রেস্ট নিতে হতো। কিন্তু নেত্রী সেই ফজর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দেশের জন্য কাজ করে যান। নেত্রীর এই কাজের মধ্য দিয়ে আমাদের জীবনমান উন্নয়ন হয়েছে। আমাদের জীবন উন্নত হয়েছে। আজকে আমরা অর্থনৈতিক, সামাজিকভাবে এগিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X