মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদত্যাগ 

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং উপদেষ্টা এম এম নিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং উপদেষ্টা এম এম নিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন পদত্যাগ করেছেন।

রোববার (১৪ জানুয়ারি) পার্টির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে এম এম নিয়াজ উদ্দিন নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এ মুহূর্তে সক্ষম নই। এমতাবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ও গাজীপুর মহানগরের সভাপতিসহ সব দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনে থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এম এম নিয়াজ উদ্দিন। তবে নির্বাচনে কয়েকদিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

দলের পক্ষ থেকে প্রার্থীদের খবর না নেওয়া, মনোনয়ন বাণিজ্য, আর্থিক সহযোগিতা না করাসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন নির্বাচনে জাপার পরাজিত প্রার্থীরা। এরমধ্যেই জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নিয়াজউদ্দিন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X