কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সুজুকি মোটরসের সাবেক চেয়ারম্যান মারা গেছেন

ওসামু সুজুকি। ছবি : সংগৃহীত
ওসামু সুজুকি। ছবি : সংগৃহীত

সুজুকি মোটরসের সাবেক চেয়ারম্যান ওসামু সুজুকি মারা গেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাড়ি ও মোটরসাইকেল (অটোমোবাইল) প্রস্তুতকারী জাপানি কোম্পানি সুজুকি মোটরস বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। ক্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর) রাজধানী টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি লিম্ফোমায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন সুজুকি।

ওসামু সুজুকি বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে সমাদৃত। শিল্পোদ্যোক্তা হিসেবে তিনি সফল। তার সুদূরপ্রসারী বাণিজ্যিক পরিকল্পনার সুবাদেই মধ্যবিত্তের ব্র্যান্ড হয়ে দাঁড়ায় সুজুকি। ভারত ও বাংলাদেশের সীমিত বাজেটের লোকজনদের কাছে গাড়ি পৌঁছে দিয়েছেন তিনি।

১৯৫৮ সালে কোম্পানির দ্বিতীয় প্রেসিডেন্টের জামাতা হিসেবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকিতে যোগ দেন এ শিল্পোদ্যোক্তা। তার দক্ষতায় প্রতিষ্ঠানটি আরও উন্নতি করে। জনপ্রিয় হয়ে উঠেন কর্মীদের মধ্যে। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে কোম্পানির প্রেসিডেন্ট নিযুক্ত হন। পরের বছর মিনি-যানবাহন, অল্টো বাজারে এনে ব্যাপক সাফল্য অর্জন করে তাঁক লাগান।

তার মৃত্যুতে কোম্পানিটিতে শোক বিরাজ করছে। এ ছাড়া ভারত ও জাপানের ব্যবসায়ীরাও শোক জানাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X