শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দিব না : রিজভী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশকে আরেকটি কাশ্মীর আমরা হতে দিব না।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ বস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দেশ নাকি সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে‘ মন্ত্রীদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, চারদিকে শুধু ভিক্ষার আওয়াজ, চাল চাওয়ার আওয়াজ, ভাত চাওয়ার আওয়াজ। এই আওয়াজের মধ্যে দেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেল কীভাবে?

তিনি বলেন, সরকারের কাছের ও আত্মীয়স্বজনের ধনসম্পদ সিঙ্গাপুরে ধনীদের ছাড়িয়ে গেছে। ‌’৭২ থেকে ’৭৫ পর্যন্ত এই দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত করে ভিক্ষুকে পরিণত করেছিল। ঠিক তেমনিভাবে বর্তমান সরকার আবার ভিক্ষুকে পরিণত করার চেষ্টা করছে’।

২০১৪ সাল থেকে প্রতিটি নির্বাচন গুম, খুন, নির্যাতন ও ক্রস ফায়ার করে পার করা হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, প্রতিবেশী দেশ নিজেকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে। তারা বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, কোনো কিছু মানে না। পছন্দের একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান গ্রহণ করে। তাদের সার্টিফিকেট দেয়। যারা এ দেশের জনগণ ও বিরোধীদলকে অপছন্দ করে আমরা তাদের কাপড় পরব কেন, কিনব কেন? ওরা আমাদের সম্মান দেয় না। মর্যাদা দেয় না। এক দিন দুদিন পর বিভিন্ন অজুহাতে আমাদের নাগরিকদের গুলি করে হত্যা করে।

আমরা আমাদের দেশকে উন্নত করতে চাই, দুর্নীতিমুক্ত করতে চাই এমন মন্তব্য করে রিজভী বলেন, এগুলো দেশের মানুষকেই করতে হবে। পার্শ্ববর্তী কোনো দেশ করে দিবে না। পার্শ্ববর্তী দেশ তো চায় না এ দেশে সুষ্ঠু নির্বাচন হোক, তারা চায় এ দেশকে নিয়ন্ত্রণ করতে, প্রভু হতে।

রিজভী বলেন, বাংলাদেশকে আরেকটি কাশ্মীর আমরা হতে দিব না এমন মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশকে আরেকটি কাশ্মীর বানাতে দিব না।

জিয়া প্রজন্ম দলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কৃষকদলের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান (ভিপি ইব্রাহীম), যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফিরোজ আলম, ছাত্রদল নেতা ডা. মুশফিক, আশরাফুল আসাদসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X