কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে হিরো আলম

হিরো আলম। ছবি : সংগৃহীত
হিরো আলম। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন চলাকালে হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বনানী এলাকায় ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তাকে মারধর করা হয়।

হিরো আলমকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এরপর আহত অবস্থায় তাকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা চলছে। পরে সব কিছু জানা যাবে।

সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাকে মারধর করেছেন। হামলাকারীরা নৌকা মার্কার ব্যাজ পরে ছিলেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল লোক ধাওয়া করে মারধর করতে থাকে। এ সময় হিরো আলম দৌড়ে পালানোর চেষ্টা করছে।

এ বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করে হিরো আলম বলেন, সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

এর আগে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছিল তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, হিরো আলম যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। এ জন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X