কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পুরোনো ছবি
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পুরোনো ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার (১৫ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ কথা জানান।

সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি করোনা পজেটিভ, এ কারণে বৈঠকে সরাসরি উপস্থিত হননি।

অর্থমন্ত্রী জুমে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত হলেও অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাকে দেখলে সুস্থ-স্বাভাবিকই লাগছে। মনে হয়েছে তিনি ভালোই আছেন।

দেশের ১৮তম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। চলতি বছরের ১১ জানুয়ারি বঙ্গভবনে তিনি শপথ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X