কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৫২ নেতা বহিষ্কার

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

দলীয় নির্দেশনা না মানায় সারা দেশে দফায় দফায় নেতাদের বহিষ্কার করছে বিএনপি। এবার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ১১২টি উপজেলা থেকে ৫২ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি।

এদের মধ্যে আছেন চেয়ারম্যান পদে ১৭, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ২৬ এবং ভাইস চেয়ারম্যান (নারী) ৯ জন।

বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি।

বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের ৩য় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে, রংপুরে ১২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।

রাজশাহী বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন। বরিশাল বিভাগে ৫ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা চেয়ারম্যান প্রার্থী ১ জন।

ঢাকা বিভাগে ৪ জনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। ময়মনসিংহ বিভাগে ৯ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন।

সিলেট বিভাগে ৭ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। চট্টগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন।

কুমিল্লা বিভাগে ৬ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। খুলনা বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১০

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১১

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১২

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৩

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৪

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৫

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৬

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৮

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৯

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

২০
X