শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

আরও বড় সুসংবাদ আসছে : মান্না

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা

সামনে আরও বড় সুসংবাদ আসছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে, ইনশাআল্লাহ।

শনিবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

মান্না বলেন, এই সরকার সবখানে দুর্বল। পাঁচ বছর টিকে থাকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামতে পারি- যেদিন রাস্তায় নামবেন, ঠিকমতো নামবেন- সেদিন ঘণ্টা বেজে যাবে এবার। মানুষ তৈরি, ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সর্বত্র, সমস্ত, সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, এক সাদা চামড়ার লোক তাকে প্রস্তাব দিয়েছেন- ওই রাখাইনদের একটা অংশ আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিষ্টান রাজ্য গড়ে তুলতে হবে। আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়- এ রকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। আমরা জানতে চাই, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের আর যদি কারও ধাবলকুষ্ঠ হয়- তাহলে পুরোটাই সাদা। কোন সাদা চামড়ার লোক, কোন সরকার, কোন দেশ আপনাকে এই প্রস্তাব দিয়েছে- সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। কাহিনি বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব আর আপনার দুঃখে বোধহয় সবার মন গলে যাবে আরে আপনাকে বলবে, না আপনিই থাকেন। আমরা সেই বান্দা নই।

জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X