আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত ২

নিহত বেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত
নিহত বেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবির সীমান্তবর্তী আলআইন দুবাই রোডে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মকবুল আহমেদ। আহতরা হলেন মোবারক হোসেন (৪০) ও মোহাম্মদ (২৫)।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ ইলিয়াস জানান, সকালে আল আইনের একটি কৃষি খামার থেকে নিজেদের পোলট্রি দোকানের জন্য মুরগি সংগ্রহ শেষে আজমান ফিরছিলেন তারা। এ সময় একটি ট্রেলারকে ওভারটেক করতে গিয়ে অন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেলালের চালানো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই বেলাল নিহত হন।

সড়ক দুর্ঘটনা আহত অপর দুই বাংলাদেশিকে উদ্ধার করে আবুধাবির বুরজিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বন্ধু ও আজমানের প্রতিবেশী মোক্তার আহমেদ জানান, বিগত ১৫ বছর ধরে বেলাল আমিরাতের আজমান প্রদেশে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই শিশুপুত্র ও স্ত্রী রেখে গেছেন।

বর্তমানে তার লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X