মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৪৩ হাজার অভিবাসী কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার অনিবন্ধিত অভিবাসী কর্মীরা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার অনিবন্ধিত অভিবাসী কর্মীরা। ছবি : সংগৃহীত

অনিবন্ধিত অভিবাসী কর্মী গ্রেপ্তার করতে মালয়েশিয়ায় চলে নিয়মিত অভিযান। দেশজুড়ে ধারাবাহিক অভিযানে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত দশ মাসের এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলিত বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ১০ মাসে অভিবাসন বিভাগ মোট ১১ হাজার ৯১৭টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে মোট ২ লাখ ২ হাজার ৩০২ জনকে। তাদের মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪৩ হাজার ২৯১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও অবৈধ কর্মীদের নিয়োগ দেওয়ার অপরাধে ১ হাজার ৮৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

গত ১০ মাসের মধ্যে অক্টোবর মাসের অভিযান ছিল চোখে পড়ার মতো। এই মাসে ১ হাজার ২২২ অভিযানে কাগজপত্র যাচাই-বাছাই করা হয় ২৫ হাজার ৯৩৭ জনকে।

এর মধ্যে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৪ হাজার ২৩৯ অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও অনিবন্ধিত অভিবাসী কর্মীদের কাজ দেওয়ার অভিযোগে ২৪৪ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়।

অভিবাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত রাখতে তারা ইনফোর্সমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। অনিবন্ধিত অভিবাসী কর্মীদের ঠেকাতে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

অন্যদিকে জেলের সাজা শেষে নিয়মিত নিজ নিজ দেশে কর্মী ফেরত দিচ্ছে মালয়েশিয়া। চলমান কার্যক্রম ৫০০ রিংগিত জরিমানা দিয়ে দেশে ফিরে যাচ্ছেন হাজার কর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X