দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে বহিষ্কার

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

শহীদ ওসমান হাদির শাহাদাতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও উল্লাস করার অভিযোগে মনমোহন রায় নামে এক শিক্ষার্থীকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে।

বহিষ্কার মনমোহন রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। সে টেকনোলজি-পাওয়ার বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিল।

জানা যায়, আনুমানিক ১৭ ডিসেম্বর রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি পোস্ট করেন ‘হেডশর্ট ডান, মেডিকিট নিয়ে আর কতক্ষণ’। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ২১ ডিসেম্বর বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডলকে শিক্ষার্থীরা দ্রুত বহিষ্কারের দাবি জানান। তার কয়েক ঘণ্টা পর মনমোহন রায়ের বহিষ্কার আদেশ দেওয়া হয়।

বহিষ্কারের বিষয়টি অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X